গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ট্রাক চাপায় এক মহিলা নিহত ও এক শিশু আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার ভোগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেট মোস্তাফিজুর রহমান জানান, শিশুসহ মহিলাটি চান্দনা চৌরাস্তা থেকে রিকশায় দক্ষিণ দিকে যাওয়ার পথে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মহিলা মারা যান। মাথায় আঘাত পাওয়া শিশুটিকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মহিলার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মহিলাটি ওই শিশুর মা বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০২০ ঘ.
bdnews24