২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শনিবার বিকালে শিলাবৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 05:40 PM

Updated : 24 Aug 2022, 08:46 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় শনিবার বিকালে শিলাবৃষ্টি হয়েছে। এতে উঠতি ইরি বোরো ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো- সদর উপজেলার দেবীনগর, আলাতুলী, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, নারায়ণপুর ও রানীহাটি ইউনিয়ন এবং শিবগঞ্জের মনাকষা, বিনোদপুর, দুর্লভপুর, শ্যামপুরসহ আশপাশের এলাকা। বিকাল ৫টার দিকে শুরু হয়ে শিলাবৃষ্টি ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী হয়। সদর উপজেলার সুন্দরপুর ইউপি চেয়ারম্যান সাদরুজ্জামান ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন। চাঁপাইনবাবগঞ্জ কৃষি স