২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৪ হাজার হেক্টর বোরো তলিয়ে গেছে

কিশোরগঞ্জের হাওর এলাকায় আরো দুটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত চার হাজার হেক্টর জমির আধাপাকা বোরো ফসল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 08:45 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের হাওর এলাকায় আরো দুটি বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত চার হাজার হেক্টর জমির আধাপাকা বোরো ফসল। এ নিয়ে বেসরকারি হিসেবে গত ১৫ দিনে জেলার হাওর এলাকার ছোট-বড় ২০টি বাঁধ ভেঙে প্রায় ২০ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। তবে সরকারি হিসেবে এর পরিমান নয় হাজার হেক্টর। শুক্রবার মিটামইন ও ইটনা উপজেলার হাওর এলাকার ৩০ কিলোমিটার দীর্ঘ বিজয় বেড়িবাঁধ বিভিন্ন স্থানে ভেঙে ২০টি হাওরে পানি ঢুকেছে। এতে তলিয়ে গেছে তিন হাজার হেক্টর জমির বোরো ফসল। আগেরদিন ভেঙেছে ইটনা উপজেলার জিউলের বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার হেক্টর জমির ধান। একইদিন জেলার করিগঞ্জ উপজেলার শংগাইল ও খাকশ্রী বাঁধ দুটি ভেঙে তলিয়ে যায় ছয়শ' হেক্টর জমির ফসল। বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত ইটনা ও মিটামইন উপজেলার ২৫টি গ্রামের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আধাপাকা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার কৃষক। উপজেলা প্রশাসন জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নদীর পানি বেড়ে স্থানীয়ভাবে তৈরি হাওরের এসব বাঁধ ভেঙে গেছে। এপ্রিলের প্রথমদিকে ঢল নামার পর থেকে বিজয় বেড়িবাঁধটি রক্ষায় দুই উপজেলার ২৫ গ্রামের মানুষ দিন-রাত কাজ করে আসছিল। কিন্তু গত তিনদিনে দাইরা ও কৈশর নদীর পানি তিন ফুট বেড়ে যাওয়ায় বাঁধ হুমকির মুখে পড়ে। শুক্রবার সকালে মিটামইনের চারিগ্রাম, বাঁধগাইর, বাগানেরখাল, হাশিমপুর, কাঞ্চনপুর, বড়া, মামুদপুর, কাটখাল, ইটনা উপজেলার আটপাশা, জয়সিদ্ধি, উয়াড়া, নয়ানগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। চারিগ্রামের সেতাব মিয়া (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওরে তার সাত একর জমির ধান তলিয়ে গেছে। গত এক যুগে এমন দুর্যোগ দেখেননি জানিয়ে এই কৃষক বলেন, এখন বাড়ি-ভিটা বিক্রি করা ছাড়া উপায় নেই। একই গ্রামের ইকাব্বর (৪২), মোজাম্মেল (৩৫), কিরণ ভূঞাসহ (৩৫) ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এক ইঞ্চি জমির ধানও ঘরে তুলতে পারেননি তারা। ব্যাংক ঋণ, ধারের টাকা শোধ তো দূরের কথা পরিবার নিয়ে বাঁচার উপায় নেই তাদের। অধীর চন্দ্র দেব (৫০) জানান, তার ১০ একর জমির পুরোটাই এখন পানির নিচে। আ