ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নকশায় ছাপা হওয়া ১০০ টাকার নোট রোববার থেকে বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নকশার সামনের দিকে জাতীয় স্মৃতি সৌধ ও পেছনের দিকে বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি থাকবে। নোটের ওপরের দিকের বাম পাশে বাংলায় সিরিজ ও নম্বর এবং নিচে ডান পাশে বাংলায় সিরিজ ও ইংরেজিতে নম্বর থাকবে।
নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০০ টাকার অন্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১২০ ঘ.
bdnews24