চাঁদপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া এলাকা থেকে বুধবার মো. খোকন (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার বাবার নাম মনসুর আহমদ।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় কেউ আটক হয়নি।
খোকনের মা খাদিজা বেগম জানান, মঙ্গলবার রাতে অপরিচিত দু'যুবক এসে খোকনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪০ ঘ.
bdnews24