২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গলাচিপায় আধাবেলা হরতাল

সরকারি দল আওয়ামী লীগের একাংশের ডাকে পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার আধাবেলা হরতাল পালিত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 08:26 AM

Updated : 24 Aug 2022, 08:40 PM

পটুয়াখালী, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি দল আওয়ামী লীগের একাংশের ডাকে পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার আধাবেলা হরতাল পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাশিনাথ দত্তের ওপর হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। কাশিনাথের অভিযোগ, সোমবার সন্ধ্যায় সংসদ সদস্য গোলাম মাওলা রনি'র সমর্থকরা তার ওপর হামলা চালায়। রনি নিজেও সরকার দলের সংসদ সদস্য। হরতালের সময় গলাচিপায় দুই-একটি রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলেনি বলে স্থানীয়রা জানান। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো জানান, সকাল থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করে। তবে সংসদ সদস্য সমর্থক অংশও হরতালের বিরোধিতা করে মিছিল বের করে বলে স্থানীয়রা জানায়। তবে কোনো ধরনের সংঘাতের সংবাদ পাওয়া যায়নি। এদিকে হরতালের বিরোধিতা করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউর রহমান খান সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় হরতাল সমর্থনযোগ্য নয়। "যারা হরতাল ডেকেছে তারা আওয়ামী লীগের কেউ নয়, তাই এ হরতাল মানুষের কাছে সমর্থন পায়নি", বলেন তিনি। সংসদ সদস্যের ঘনিষ্ঠ বলে পরিচিত এ নেতা দাবি করেন, কাশীনাথের ওপর হামলায় আওয়ামী লীগের কোনো নেতা জড়িত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএস/এমআই/১৭১৪ ঘ.