ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলমকে সোমবার রাতে দেখতে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
গত ১৫ এপ্রিল ভোলা- ৩ আসনের লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের সাতকানিয়ায় দলীয় প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন বিএনপির এই সাবেক সাংসদ।
ভোলার জেলা হাসপাতাল থেকে রোববার তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নাজিম উদ্দীন আলমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24