২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৬ শিবির নেতা কারাগারে

সিলেট সরকারি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় ছাত্রশিবিরের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

সিলেট, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সরকারি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় ছাত্রশিবিরের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে মামলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে এই ছয়জনসহ মামলার ৪৪ আসামি জামিনের আবেদন করেন। শুনানি শেষে জজ মমিন উল্লাহ ৩৮ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারে পাঠানো ছয়জন উচ্চ আদালতে জামিন চেয়েছিল। তাদের নিু আদালতে আত্মসমর্পণের আদেশ দিয়ে জামিন নামঞ্জুর করে হাইকোর্ট। কারাগারে পাঠানো ছয়জন হলেন- মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান দেলোয়ার, প্রশিক্ষণ সম্পাদক মঞ্জুর রহমান, এমসি কলেজ শাখার সভাপতি ইয়াসিন খান, সরকারি কলেজ শাখার সভাপতি আসাদ্জ্জুামান শাহীন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও এমসি কলেজ ছাত্রাবাস শাখার সভাপতি মঞ্জুরুল আলম। গত ১৮ ফেব্র"য়ারি সিলেট সরকারি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন কোতয়ালি থানায় একটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১১ ঘ.