২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবি: একটি লাশ উদ্ধার

জেলার ধর্মপাশায় হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 08:37 PM

সুনামগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার ধর্মপাশায় হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বড়ই গ্রাম থেকে ১২ জন শ্রমিক জামালগঞ্জের হালির হাওরে ধান কাটতে যাওয়ার সময় সুন্দরপুর খেয়াঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। ১০ জন স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন দুজন। সোমবার জামালগঞ্জের বোয়ালা হাওর থেকে আমিরুল (৩০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। জামালগঞ্জ থানার ওসি মো. মামুনুর রশীদ সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে বোয়ালা হাওরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আমিরুলের বাড়ি পাবনা সদর উপজেলার শিবরামপুর। দুর্ঘটনায় নিখোঁজ মাজেদ (৩০) নামের আরেক শ্রমিককে এখনো পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআর/এমএসবি/২০৪৬ ঘ.