২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাদ্রাসাছাত্র খুন

সদর উপজেলার আদাবাড়িয়া মদীনাতুল হাফিজিয়া মাদ্রাসা থেকে রোববার সকালে ওই মাদ্রাসার এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 10:37 AM

Updated : 24 Aug 2022, 08:35 PM

বরগুনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আদাবাড়িয়া মদীনাতুল হাফিজিয়া মাদ্রাসা থেকে রোববার সকালে ওই মাদ্রাসার এক ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিবুল ইসলাম মোবারক (১১) উপজেলার পালের বালিয়াতলী গ্রামের সাদেক আলী মোল্লার ছেলে। শনিবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার আট ছাত্রকে আটক করা হয়েছে। এরা হলেন- সাইদুর রহমান, ফেরদৌস, মামুন, ফরিদ উদ্দিন, রেজাউল করিম, খালিদ হোসেন, কায়সার মাহমুদ ও সাইফুল ইসলাম। বরগুনা থানার ওসি বাবুল আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" জিজ্ঞাসাবাদে আটককৃত ছাত্ররা জানায়, ফজরের নামাজ পড়তে ওঠে তারা মোবারকের লাশ দেখতে পায়। এলাকাবাসী জানায়, দুটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার চিহ্নিত অপরাধী জলিল, জাহাঙ্গীর, নিজাম ও নজরুল তাকে হত্যা করে থাকতে পারে। এর আগে তারা মোবারককে মারধর করে হুমকি দিয়েছিল। এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩১ ঘ.