২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ে স্কুল বিধ্বস্ত

কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে একটি স্কুল বিধ্বস্ত হওয়ায় শনিবার প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি দুই শতাধিক ছাত্রছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 05:28 PM

Updated : 24 Aug 2022, 08:32 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জে একটি স্কুল বিধ্বস্ত হওয়ায় শনিবার প্রথম সাময়িক পরীক্ষা দিতে পারেনি দুই শতাধিক ছাত্রছাত্রী। বৃহস্পতিবার রাতে ঝড়ে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আলহাজ মাসুদ উল হাই স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রধান শিক্ষক নাসির উল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে স্কুলটির টিনের চালা উড়ে যায়। বেড়া ভেঙে গিয়ে লাইব্রেরির কয়েক হাজার বই ভিজে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের ছয়টি কম্পিউটার ও বিভিন্ন জিনিসপত্র। দু'একদিনের মধ্যে বিদ্যালয় মেরামত করে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে বলে প্রধান শিক্ষক জানান। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুয়ায়ী ১৭ এপ্রিল থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। কিন্তু কালবৈশাখী ঝড়ে স্কুলটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শনিবার থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩১৫ ঘ.