২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বোরকা প্রশ্নে হাইকোর্টের অভিমত কোরআন বিরোধী'

কাউকে বোরকা পরায় বাধ্য না করতে হাইকোর্টের অভিমতকে কোরআনের বিরুদ্ধে 'রায়' বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2010, 04:55 PM

Updated : 24 Aug 2022, 08:31 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাউকে বোরকা পরায় বাধ্য না করতে হাইকোর্টের অভিমতকে কোরআনের বিরুদ্ধে 'রায়' বলে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম। শুক্রবার রাজধানীর মুক্তাঙ্গনে সংগঠনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গত ৮ এপ্রিল হাইকোট দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকরা যাতে উচ্চপদস্থদের মাধ্যমে হয়রানি ও নির্যাতনের শিকার না হন তা নিশ্চিত করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেয়। সেইসঙ্গে আদালত কাউকে বোরকা বা পর্দা ব্যবহারে বাধ্য না করে বিষয়টি সংশ্লিষ্টদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার পক্ষে অভিমত দেয়। চরমোনাই পীর বলেন, "স