ভোলা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।
তিনি বলেন, "একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়নের দাবি করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী এলাকার দুই উপজেলায় আরো র্যাব মোতায়েন করা হবে। কিন্তু সেনাবাহিনী নয়।"
বিরোধীদল বিএনপি ও উপনির্বাচনে দলটির প্রার্থী ভোটগ্রহণের দিন সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছেন।
বৃহস্পতিবার ভোলায় বিএনপির সাবেক সাংসদ নাজিমউদ্দীন আলমের ওপর হামলার পর দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, সেনা মোতায়েন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার বিকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচন নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ছহুল সেনা মোতায়েনের দাবি নাকচ করে দেন।
নির্বাচন কমিশন সেনা মোতায়েন করার বিষয়টি এর আগেও জানিয়েছে।
আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশনার বলেন, "অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন কঠোর হতে দ্বিধা করবে না।"
ভোটাররা যাতে নির্বিঘে
bdnews24