ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ১১ জেলা প্রশাসকের (ডিসি) পদে রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে এসব রদবদল করা হয়।
এর মধ্যে চার জনকে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে। বাকী ৭টি জেলায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসক হিসাবে কর্মরত সাতজন যুগ্ম-সচিবকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মাঠ প্রশাসনে এখনো ৬ জন যুগ্ম-সচিব জেলা প্রশাসক হিসাবে কর্মরত আছেন।
বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর যুগ্ম-সচিব পদে যেসব পদোন্নতি দেয়, তার মধ্যে ১৭ জন জেলা প্রশাসক ছিলেন। বিভিন্ন সময়ে অন্যদের বদলী করা হয়।
যশোরের জেলা প্রশাসক মহিবুল হককে ঢাকায়, রাজবাড়ির জেলা প্রশাসক ফয়েজ আহমদকে চট্টগ্রামে, নেত্রকোনার নুরুল আমিনকে যশোরে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক হুমায়ুন কবিরকে নেত্রকোনায় বদলি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) লোকমান হোসেন মিয়াকে ময়মনসিংহ জেলা, কৃষিমন্ত্রীর একান্ত সচিব জমশেদ আহাম্মদ খন্দকারকে খুলনা, বিআরটিএর উপ-পরিচালক (উপ-সচিব) সিদ্দিকুর রহমানকে কিশোরগঞ্জ, ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আকরাম হোসেনকে বাগেরহাট, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) জামাল হোসাইনকে কুমিল্লা, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সৈয়দা সাহান বারীকে রাজবাড়ী এবং কুমিল্লার আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা আমিনুল ইসলামকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
জেলা প্রশাসক পদ থেকে প্রত্যাহার হওয়া যুগ্ম-সচিবদের মধ্যে চট্টগ্রামের ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরীকে সড়ক ও রেলপথ বিভাগে, ময়মনসিংহের এএন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, খুলনার এনএম জিয়াউল আলমকে মন্ত্রিপরিষদ বিভাগে, কিশোরগঞ্জের মো. শাহ আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে, বাগেরহাটের মোয়াজ্জেম হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে, কুমিল্লার আব্দুল খালেককে স্থানীয় সরকার বিভাগে এবং ঢাকার জিল্লার রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়।
এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আতোয়ার রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব প্রশান্ত ভূষণ বড়
bdnews24