২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাকচালককে কুপিয়ে হত্যা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 05:48 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

চাঁদপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোররাতে চাঁদপুর-কুমিল্লা সড়কের উয়ারুক এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহরাস্তি থানার ওসি জামালউদ্দিন চৌধুরী জানিয়েছেন। নিহত ট্রাকচালকের নাম মো. হারুণ (২৮)। দুর্বৃত্তরা তার সহকারী নাজমুলকেও (২২) কুপিয়ে আহত করেছে। তিনি বর্তমানে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ওসি জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদপুর থেকে কুমিল্লাগামী ট্রাকটি রাত ৩টার দিকে উয়ারুক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এরপর হারুণ ও নাজমুল গাড়ির পাশে শুয়ে ছিলো। "ঘুমন্ত হারুণ ও নাজমুলকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে হারুণের মৃত্যু হয়।" হারুণের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হারুণের বাড়ি চাঁদপুরে। তিনি ঢাকায় থাকেন। বুধবার রাতে তিনি কোমল পানীয় চাঁদপুরে পৌঁছে দেওয়ার পর রাতে ট্রাক নিয়ে ফিরছিলেন। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.