২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২৬ জুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা ও উপজেলা কমান্ড নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। মঙ্গলবার সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব তৌফিকুল আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৫ মে মনোনয়নপত্র জমা নেওয়া এবং ২৬ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ও মাইগ্রেশন আবেদন নেওয়া শুরু হবে ৬ মে, খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন নেওয়া হবে ১০ মে পর্যন্ত। দাবি, আপত্তি ও সংশোধনী আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১১ মে। ১৩ মে পর্যন্ত সহকারী নিবন্ধণ কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও মাইগ্রেশন আবেদন নেওয়া হবে। নিবন্ধণ কর্মকর্তা ১৬ মে এসব আপিল ও মাইগ্রেশন আবেদন নিষ্পত্তি করবেন। আবেদন নিষ্পত্তি করে ১৮ মে খসড়া সংশোধনী সম্পন্ন করা হবে। ১৯ এপ্রিল প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বাছাই হবে ২৬ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। ২ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩ জুন প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫৫ ঘ.