ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের শুনানি আগামী ৪ মে পর্যন্ত মুলতবি করেছে আদালত।
বিএনপি চেয়ারপারসনের আবেদনে বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
তবে ওই বেঞ্চে শুনানিতে খালেদা যে অনাস্থার আবেদন জানিয়েছিলেন, তা নাকচ করেছে আদালত।
গত রোববার ওই বেঞ্চে শুনানিতে ব্যাপক হট্টগোল হয়। সেদিন খালেদার কৌঁসুলিরা শুনানি দুই মাস মুলতবির আবেদন জানালে তা নাকচ করে হাইকোর্ট।
মঙ্গলবার শুনানিতে খালেদার পক্ষে ছিলেন মওদুদ আহমেদ। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24