ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রায় দেওয়া চলছে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার রায় পড়া শুরু করে। মঙ্গলবারও তা চলছে।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার। এর আওতায় সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়ি সংগঠনটি।
শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
পরে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন দায়ের করেন।
গত ২৩ মার্চ হাইকোর্ট রিট আবেদন দুটির ওপর চূড়ান্ত শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৩ ঘ.
bdnews24