২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে চার জামায়াতকর্মী আটক

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

সুনামগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জে জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় শহরে মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে। অনুমতি না নিয়ে মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি আতাউর রহমান। এ ঘটনার পর পুলিশ শহরের হাসননগরে জামায়াত সমর্থক ছাত্রশিবিরের কার্যালয় ও ষোলঘরে জেলা জামায়াতের আমিরের বাসা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। আটক চার জামায়াতকর্মী হলেন- ফয়জুন্নুর, জোনায়েদ, মারুফ ও খোকন। ওসি সাংবাদিকদের জানান, শহরের থানা এলাকা দিয়ে মিছিল করে উকিলপাড়ার দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয় এ চারজনকে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.