২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ প্রত্যাহার, সচল ঢাকা-সিলেট মহাসড়ক

ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 07:34 AM

Updated : 24 Aug 2022, 08:19 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ তুলে নেওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার কারণে দেশের অন্যতম এ ব্যস্ত সড়কে যানজট কাটেনি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শুক্রবার সকাল ৯টায় মহাসড়ক অবরোধ করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার বাসিন্দারা। পুলিশ তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর আশ্বাস দিলে দুপুর পৌনে ১টার সময় তারা রাস্তা ছাড়ে। জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌনে ১টার পর থেকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই তারা বিদ্যুৎ পান না। ফলে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিঘি