ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিজয় নগর উপজেলার চান্দুরা ডাক বাংলোর মোড়ে সকাল ৯টার দিকে স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেয়। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভ করছে।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে। জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধ প্রত্যাহারের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।
অবরোধকারীদের অভিযোগ, দিনের ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই তারা বিদ্যুৎ পান না। ফলে এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা বিঘি
bdnews24