২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধু হত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

জেলার নবীনগর উপজেলার সুভারামপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 06:05 PM

Updated : 24 Aug 2022, 08:16 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার নবীনগর উপজেলার সুভারামপুর গ্রামে বৃহস্পতিবার সকালে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে নিহত হোসনা বেগম (২৪) এর স্বামী কোরবান আলী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের স্বজনদের বরাত দিয়ে নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসনার সঙ্গে কোরবান আলীর (৩৮) বিয়ে হয় তিন বছর আগে। বিয়ের পর থেকে কোরবান ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য হোসনাকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। তারা পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হোসনাকে মেরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি রূপক । জেলার আশুগঞ্জ উপজেলার চর লালপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে হোসনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২৩৫৯ ঘ.