২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ে শ্রম মামলা নিষ্পত্তির উদ্যোগ

শ্রম আইনের মামলা সরকার জেলা পর্যায়েও নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম আইনের মামলা সরকার জেলা পর্যায়েও নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এতথ্য জানান শ্রমমন্ত্রী। তিনি জানান, দেশে বর্তমানে শ্রম আইনে করা প্রায় ৪০ হাজার মামলা বিচারাধীন। পর্যাপ্ত আদালতের ব্যবস্থা না থাকায় এসব মামলা নিষ্পত্তিতে অনেক সময় লাগছে। "এ কারণে জেলা পর্যায়ের একটি নির্দিষ্ট আদালতকে এসব মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হচ্ছে," জানিয়ে তিনি বলেন, "এসব আদালত 'নারী ও শিশু আইনে'র মামলার আদলে শ্রম আইনের মামলা গ্রহণ ও শুনানী করে নিষ্পত্তি করবে।" বেসরকারি সংস্থা 'সেফটি এণ্ড রাইটস' ও 'মানুষের জন্য' যৌথভাবে 'কর্মস্থলে হতাহত হওয়া থেকে রক্ষায় আইনি সংস্কার' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রিসভায় স