ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস'র আবেদন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পরিবর্তে আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন কার্যালয়ে জমা দেওয়া যাবে।
আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় ওই কার্যালয়ে আবেদন জমা দিতে বুধবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
সরকারি কর্ম কমিশনের নতুন ভবনটি আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের পশ্চিম পাশে।
আগামী ১১ এপ্রিল থেকে ওই কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে বলা হয় বিজ্ঞপ্তিতে।
আগামী ২০ এপ্রিল আবেদন গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন।
ঢাকা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আবেদন জমা নেওয়া হবে।
গত ১৪ মার্চ দেশের বিভিন্ন স্থানের সোনালী ব্যাংকের ৩১টি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করে ঢাকায় পিএসসি কার্যালয়ে জমা দেওয়া শুরু হয়।
এবার দুই হাজার পাঁচশ ৭২টি পদের বিপরীতে দরখাস্ত চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।
সাধারণ আটশ ৩১টি, প্রফেশনাল এক হাজার ছয়শ ৮৫টি এবং বিষয়ভিত্তিক ৫৬টি ক্যাডারে দরখাস্ত চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24