ময়মনসিংহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরে সোমবার গভীর রাতে এক যুবক খুন হয়েছেন।
নিহত ঝন্টু (২২) শহরের বাগমারা এলাকার উবাইদুল্লার ছেলে। ইসলাম গ্লাস হাউজের কর্মচারী ছিলেন তিনি।
এ ঘটনায় ঝন্টুর বাবা মঙ্গলবার স্থানীয় সুজন ও কালা এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রেলওয়ে থানায় মামলা করেছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেলওয়ে কৃষ্ণচুরা চত্বরে ঝন্টুকে হত্যা করা হয়। তার শরীরে ছুরিকাঘাতে চিহ্ন আছে।
আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩৩০ঘ.
bdnews24