ফরিদপুর, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খান মো. আব্দুল মান্নান সোমবার বিকালে এ রায় দেন।
এ সময় আসামি ইকরাম খান (৩৫) আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে বিয়ের পর থেকে ইকরাম ৫০ হাজার টাকা যৌতুকের জন্য তার স্ত্রী তানিয়াকে নির্যাতন করে আসছিলেন। তার পরিবারও তানিয়াকে নির্যাতন করতো।
২০০৮ সালের ৮ ডিসেম্বর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে অন্তঃসত্ত্বা তানিয়া মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১১ ঘ.
bdnews24