২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুজনের লাশ উদ্ধার

জেলার সিরাজদিখান উপজেলার পৃথক স্থান থেকে সোমবার বিকালে অজ্ঞাত পরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 02:34 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার সিরাজদিখান উপজেলার পৃথক স্থান থেকে সোমবার বিকালে অজ্ঞাত পরিচয় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে উপজেলার নিমতলা বড়ইহাজী গ্রাম থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর। ওই গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে নন্দন কোনার একটি জমি থেকে উদ্ধার করা হয় এক তরুণীর লাশ। তার বয়স আনুমানিক ২১ বছর। সিরাজদিখান থানার ওসি মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবকের মাথায় তিনটি গুলির চিহ্ন রয়েছে। তার পরনে চেক শার্ট ও কালো প্যান্টস ছিলো। দু'একদিন আগে দুর্বৃত্তরা তাকে খুন করে এখানে লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণ করছে। ওসি জানান, তরুণীটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সালোয়ার কামিজ পরা এই মেয়েটিকে রোববার রাতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। গত শুক্রবার উপজেলার শেখরনগর তীর্থঘাটায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩০ ঘ.