২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার অতিরিক্ত সচিব রদবদল

প্রশাসনে অতিরিক্ত সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া প্রশাসনে সশস্ত্র বাহিনীর আরো দুই কর্মকর্তা প্রেষণে নিয়োগ পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 08:12 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে অতিরিক্ত সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া প্রশাসনে সশস্ত্র বাহিনীর আরো দুই কর্মকর্তা প্রেষণে নিয়োগ পেয়েছেন। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদল ও নিয়োগের আদেশ জারি করে। অতিরিক্ত সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সিদ্দিকুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান এবং মুশফেকা ইকফাৎকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। বিসিক চেয়ারম্যান হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব আশরাফ মোহাম্মদ ইকবালকে প্রত্যাহার করে ওএসডি করা হয়। সমবায় অধিদপ্তরের নিবন্ধক পদে নিয়োজিত অতিরিক্ত সচিব সুরাইয়া বেগমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল গাজী এএফএম আরিফকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক নিয়োগ করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আনিসুল ইসলাম। এছাড়াও ভোলার তজুমুদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার আনোয়ার হোসেনকে ঝালকাঠি সদর এবং ঝালকাঠি সদরের ইউএনও আনোয়ার হোসেনকে ভোলার তজুমুদ্দিনের ইউএনও পদে বদলি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৫ ঘ.