২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় মাস পর সংসদে খালেদা

দেড় মাসের বেশি সময় পর রোববার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 02:05 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় মাসের বেশি সময় পর রোববার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সন্ধ্যা ৭টার ২৩ মিনিটে তিনি অধিবেশন কক্ষে ঢোকেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ওই সময় অধিবেশন কক্ষে ছিলেন। বিএনপি চেয়ারম্যান সর্বশেষ চলতি অধিবেশনে গত ১১ ফেব্র"য়ারি যোগ দিয়েছিলেন। মাগরিবের নামাজের বিরতির পর খালেদা যখন ঢোকেন তখন আইন প্রনয়ন কার্যাবলিতে স্পিকারের বেতনভাতা সংক্রান্ত বিল পাসের প্রক্রিয়া চলছিলো। তখন বিরোধী দলের আসনের প্রথম সারিতে ছিলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। দীঘদিন বর্জনের পর খালেদা জিয়ার নেতৃত্বে চলতি অধিবেশনে বিরোধী দল সংসদে যোগ দেয়। তবে বিরোধীদলীয় নেতাকে সংসদে নিয়মিত দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/এমআই/২০০০ ঘ.