২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাশনালের ২০ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) স্থাপনের মামলায় ন্যাশনাল টেলিকমের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহাসহ প্রতিষ্ঠানের ২০ কর্মকর্তাকে আগামী নয় সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) স্থাপনের মামলায় ন্যাশনাল টেলিকমের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহাসহ প্রতিষ্ঠানের ২০ কর্মকর্তাকে আগামী নয় সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অপর দুই অভিযুক্ত ন্যাশনাল টেলিকমের প্রকৌশলী রাবিয়া জামান ও পরিচালক রেবেকা জাহাঙ্গীরকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে। আসামিদের পক্ষে করা আগাম জামিনের আবেদন শুনানি শেষে রোববার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও মো. আব্দুর রাজ্জাকের বেঞ্চ এ আদেশ দেয়। গত ২৫ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি) গুলশান থানায় ন্যাশনাল টেলিকমের এই ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করে। আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী। অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৩ মার্চ ন্যাশনাল ফোনের কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। রাজধানীর মহাখালীর ব্যাংক এশিয়া ভবনের পাঁচতলায় ন্যাশনাল ফোনের সংযোগ কক্ষটি অবস্থিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.