কুষ্টিয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার শফিকুল ইসলাম (৪২) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মসলেমপুর গ্রাম থেকে রোববার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১২ এর উপ-পরিচালক মেজর জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকুলের বাড়ি থেকে একটি এলজি (বন্দুক) এবং নয় রাউন্ড গুলি পাওয়া গেছে।
অস্ত্র আইনে মামলা দিয়ে শফিকুলকে সকালে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়।
ভেড়ামারা থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বিডিনিউজ বলেন, শফিকুলের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১২৫ ঘ.
bdnews24