কুষ্টিয়া, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া-মেহেরপুর সড়কে দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহাসড়ক পুলিশের কুষ্টিয়া থানার উপপরিদর্শক হুমায়ন কবির।
নিহতের ট্রাকচালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা হুমায়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পিঁয়াজবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিলো। ওই সময় বিপরীত দিক থেকে আসা তুলা বোঝাই অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যায়।"
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.
bdnews24