২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

ইংল্যান্ডের দুই রেস্টুরেন্ট থেকে বাংলাদেশের পাঁচ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে বৃটিশ সীমান্তরক্ষা সংস্থা ইউকেবিএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 05:33 PM

Updated : 24 Aug 2022, 08:04 PM

লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের দুই রেস্টুরেন্ট থেকে বাংলাদেশের পাঁচ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে বৃটিশ সীমান্তরক্ষা সংস্থা ইউকেবিএ। ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের বাথ ও মাইনহেড নামের দুই শহরের রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অবৈধ অভিবাসীদের কাজ দেওয়ায় রেস্টুরেন্ট দুটিকে বড় অংকের জরিমানা করা হতে পারে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে মাইনহেড শহরের ৯এ এভিনিউর তাহমহল রেস্টুরেন্ট থেকে তিন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। রেস্টেরেন্টের রাঁধুনি হিসেবে কাজ করা ওই বাংলাদেশিরা কারাগারে আটক রয়েছেন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা ইংল্যান্ডে বসবাস করছিলেন। বাথ শহরের ৪ আর্গলি স্ট্রিটে রাজপুত রেস্টুরেন্ট থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে ইংল্যান্ড যাওয়া এই দুজনও রাঁধুনির কাজ করতেন। বাথ পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের পর তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। চলাচলের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি না হওয়া না পর্যন্ত তাদের নিয়মিতভাবে পুলিশ স্টেশনে হাজিরা দিতে হবে। ইউকেবিএ'র আঞ্চলিক পরিচালক জেন ফার্লেইঘ বলেন, "বৃটেনে কেউ থাকতে বা কাজ করতে চাইলে তার আসার আইনানুগ পথ রয়েছে। আইন অমান্যকারীকে খুঁজে বের করে আমরা দেশ থেকে বের করে দেবো।" বৃটিশ সরকার অভিবাসন প্রক্রিয়ায় ধারাবাহিক সংস্কার চালিয়ে যাচ্ছে। পরিচয় নকল এবং অবৈধভাবে কাজ করা ঠেকাতে বিদেশিদের জন্য পরিচয়পত্রও চালু করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএস/পিডি/২৩২৩ ঘ.