পঞ্চগড়/দিনাজপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্থিক খাত নিয়ে রোড শো'র গাড়িবহর দিনাজপুর হয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার পথে রওনা হয়েছে।
শুক্রবার তেঁতুলিায় আলোচনা ও উৎসবের মধ্য দিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া আটদিনের এই রোড শো শেষ হবে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে অর্থায়ন, কৃষিখাতে বিনিয়োগ বিষয়ে সচেতনতা বাড়ানো, অর্থ পাচার প্রতিরোধ ও ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বিদেশ থেকে দেশে পাঠানোকে উৎসাহিত করার লক্ষে বাংলাদেশ ব্যাংক উন্নয়নের যাত্রা: টেকনাফ থেকে তেঁতুলিয়া' শীর্ষক এই রোড শো'র আয়োজন করে।
গত ২৬ মার্চ টেকনাফ থেকে এর যাত্রা শুরু হয়।
রোড শো' গাড়িবহর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর পৌঁছায় বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি।
এরপর দিনাজপুর লোকভবনে আলোচনা সভা হয়।
বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ম. মাহফুজুর রহমান, যুগ্ম পরিচালক মঈনুল হক, যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নূরুল মঈন মিনু প্রমুখ।
আলোচনার এক পর্যায় দুপুর দেড়টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মোবাইল ফোনে ব্যাংক কর্মকর্তাসহ সুধীজনদের রোড শো সফল করার জন্য ধন্যবাদ জানান।
রোড শো উপলক্ষে লোকভবনে বিভিন্ন ব্যাংক স্টল দেয়। সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে দর্শনার্থীদের তথ্য দেওয়া হয়।
দুপুর ৩ টায় রোড শো'র গাড়িবহর ঠাকুরগাঁও এর উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করে।
পঞ্চাগড় প্রতিনিধি জানান, রোড শো'কে স্বাগত জানাতে ও সমাপনী অনুষ্ঠান সফল করতে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, সকালে ঠাঁকুরগাও থেকে রোড শো'র গাড়ি বহর পঞ্চগড়ে পৌঁছাবে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে হবে আলোচনা সভা।
এরপর গাড়িবহর তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হবে। বিকালে তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সমাপনী উৎসব। এখানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী শো'র সমাপনী ঘোষণা করবেন।
রোড শো'র সমাপনী উপলক্ষে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। প্রচারণাও হয়েছে সমানতালে। জেলা প্রশাসন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠান সফল ও নির্বিঘ
bdnews24