নওগাঁ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ সদর উপজেলার সাহাপুর গ্রামে হাতে তৈরি বোমা বিষ্ফোরণে একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে গ্রামের রাস্তা তৈরির জন্য মাটি কাটার সময় বোমাটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম।
আহত ব্যক্তির নাম মোসলেম উদ্দিন (৬০)। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোসলেম মাটি কাটার সময় একটি শিশু তার সামনে কাপড়ে মোড়ানো একটি বস্তু রেখে যায়। কিছুক্ষণ পর বস্তুটি বিকট শব্দে বিষ্ফোরিত হলে তিনি হাতে ও পায়ে আঘাত পান।
বস্তুটি বোমা ছিল বলে জানান ওসি আমিনুল।
এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24