রাজশাহী, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪৭ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর জামায়াত আমির আতাউর রহমানসহ ৪৭ জনকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
আদালত পরিদর্শক দেবেন্দ্রনাথ সরকার সাংবাদিকদের জানান, হত্যা ও হামলা অভিযোগে ছাত্রলীগ কর্মী রহিদুল ও রুহুল আমীনের দায়ের করা মামলার শুনানি দিন ছিল আজ (মঙ্গলবার)।
আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জিয়াউর রহমান তা নাকচ করে দেন এবং আসামিদের পাঠানোর নির্দেশ দেন।
গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি মারা গেছেন।
বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মোট ছয়টি মামলা হয়েছে। ঘটনার পর সারা দেশে শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৯ ঘ.
bdnews24