২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটেদের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের উৎপাত বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2010, 12:16 PM

Updated : 24 Aug 2022, 08:01 PM

চাঁপাইনবানবগঞ্জ, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের উৎপাত বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। শহরের প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা মানববন্ধন করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা 'বখাটেদের রুখে দাঁড়াও', 'বখাটেদের উৎপাত বন্ধ কর', 'স্কুল-কলেজ যাতায়াতে চাই' লেখা সংবলিত ফেস্টুন ও ব্যানার বহন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। তারা বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাকে একটি স্মারক লিপি দেয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, বখাটেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সচেতন মানুষকে সঙ্গে নিয়ে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে স্কুল-কলেজ পড়