ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারকে সামনে রেখে জামায়াত যেন দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।
ওলামা-মাশায়েখদের উদ্দেশে প্রধামন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "জামায়াত অঘটন ঘটিয়ে পরিস্থিতি অন্যদিকে নিয়ে যেতে পারে। তারা যেনো কোনো রকম পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেজন্য আপনাদের সহযোগিতা চাই।"
ইসলামী আলেম সমাজের প্রতিনিধিদের সাথে সোমবার সন্ধ্যায় গণভবনে এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, তার সরকার সংবিধান থেকে 'বিসমিল্লাহ' বাদ দেবে
bdnews24