২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়া চট্টগ্রামে

বিভাগীয় সমাবেশে যোগ দিতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 07:31 AM

Updated : 24 Aug 2022, 07:59 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় সমাবেশে যোগ দিতে খালেদা জিয়া চট্টগ্রামে পৌঁছেছেন। বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর লাল দিঘী ময়দানে এই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। তিনি সোমবার সকালে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে ঢাকা ছাড়েন। ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তার গাড়িবহর সকাল পৌনে ৮ টায় রওনা হয়। গাড়িতে তার সঙ্গে ছিলেন দলের সহসভাপতি সেলিমা রহমান। চট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান, খালেদা জিয়া ফেনীতে যাত্রাবিরতি না করে চট্টগ্রাম চলে যান। ফেনী সার্কিট হাউসে তার যাত্রাবিরতির কথা ছিলো। বিএনপি ৬ টি বিভাগীয় শহরে যে সমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে, এটি তার প্রথম। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর খালেদা জিয়ার এটি চট্টগ্রামে প্রথম সমাবেশ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যাত্রাবাড়ি, চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্ল