ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেভিড প্রাইসের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রোববার রাতে গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তারা বিরোধী দলীয় নেতার সঙ্গে বাংলাদেশে গণতন্ত্র সংহতকরণ ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন, জেফ ফরটেনবেরি ও স্টিফেন লিঞ্চ।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনার ভারগেজ ম্যাথিউস বিরোধী দলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24