২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার ১৫টি গ্রামে শনিবার রাতে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 05:37 PM

Updated : 24 Aug 2022, 07:56 PM

লালমনিরহাট, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার ১৫টি গ্রামে শনিবার রাতে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঝড়ো হাওয়ায় গ্রামগুলোর প্রায় আট হাজারেরও বেশি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া শিশু ও মহিলাসহ আহত হয়েছে অর্ধ শতাধিক। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- কালীগঞ্জের লতাবর, সতিরপাড়, বোতলা, খামারভাতি, চন্দ্রপুর, শিয়ালখাওয়া, চাকলা, বলাইরহাট, মদাতী, বুড়িরহাট, চামটা, গেগড়া, পাটোয়াটারী, কালভৈরব এবং হাতিবান্ধার জাওরানি, ভেলাগুড়ি, কাদমা, নওদাবাস, গোতামারী ও কাশিমবাজার। কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আবু হোরায়রা এবং হাতীবান্ধার ইউএনও আশরাফুজ্জামান নিজ নিজ উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। কালীগঞ্জের ইউএনও এসএম আবু হোরায়রা জানান, রাত ১১টার দিকে শিলাবৃষ্টি ও ঝড়ো হওয়ায় উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৫/৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে তাদের ঘরের টিন ও চালা নষ্ট হয়ে গেছে। বেশকিছু লোক আহতও হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য সহায়তার জন্য জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান। কালীগঞ্জের চন্দ্রপুর গ্রামের হাসানুজ্জামান জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ২০ মিনিট স্থায়ী শিলা বৃষ্টির সময় টিন ও খড়ের ঘর ও চাল ফুটো করে বরফের টুকরা ঘরে ঢুকতে থাকে। আধা কেজি থেকে দুই কেজি ওজনের বরফের আঘাতে ঘরের ভেতর ও বিভিন্ন বাজার কিংবা রাস্তায় থাকা লোকজন মারাত