চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক আদিবাসী গৃহবধু খুন হয়েছেন।
শুক্রবার রাতের এই হত্যাকাণ্ড জড়িত অভিযোগে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে।
নিহত গৃহবধু হলেন- উপজেলার ঝিলিম ইউনিয়নের দেলবাড়ি গ্রামের সোনামনি (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে ঝগড়ার এক পর্যায়ে রেশম মূর্মূ তার স্ত্রী সোনামনির গলা চেপে ধওে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।
এতে মাথায় আঘাত পেয়ে সোনামনি ঘটনাস্থলেই মারা যান।
এসআই সাইদ জানান, এ ঘটনায় তার ছেলে বিশ্বনাথ মুর্মু শুক্রবার রাতেই বাবাকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24