মাগুরা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরার একটি গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন মারা গেছেন। আহত হয়েছে আরো দুজন।
নিহত ব্যক্তি হলেন- সদর উপজেলার লস্করপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩০)।
আহতরা হলেন- জাহাঙ্গীরের ভাই হুমায়ুন কবীর (৪০) ও ফয়জুর রহমান (২৩)।
তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী হোসেন আলীকে মারধর করে পুকুরের পাহারাদার মোহন শিকদার। হোসেন আলীর পক্ষ হয়ে মোহনের সঙ্গে তর্ক ও হাতাহাতি করায় শনিবার সকালে তার বাড়িতে হামলা চালানো হয়।
সদর থানার ওসি আব্দুর রাকিব খান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24