২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান গার্ডেন সিটির প্রকৌশলীর লাশ উদ্ধার

রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটিতে কর্মরত এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 06:08 PM

Updated : 24 Aug 2022, 07:52 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে জাপান গার্ডেন সিটিতে কর্মরত এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। সুজাউল আলম (৪০) নামের এই প্রকৌশলীর লাশ বিকালে ৯ নম্বর ভবনের ৩য় তলায় তার কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিবাহিত সুজাউল ওই কক্ষে একাই থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুরের শরিষাবাড়িতে। পাবনা পৌরসভায় কর্মরত তার স্ত্রীকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি শহিদুল। ওসি জানান, বিকালে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পায়। বৃহস্পতিবার রাত বা শুক্রবার সকালে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান তিনি। সুজাউলের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৫৬ ঘ.