লন্ডন, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি বংশোদ্ভূত রাজিব করিমের বিরুদ্ধে সন্ত্রাসবাদের আওতায় করা মামলায় বৃটেনের একটি আদালতে শুক্রবার শুনানি হয়েছে।
শুক্রবার লন্ডনের ওল্ড বেইলি হাইকোর্টে ৩০ বছর বয়সী রাজিবের মামলার শুনানি হয় আধঘণ্টা। শুনানিতে ভিডিওর মাধ্যমে আদালতে হাজির দেখানো হয় বাকিংহামশায়ারের উডহিল কারাগারে আটক রাজিবকে।
আত্মঘাতী বোমা হামলাকারী হতে চাওয়া রাজিবের মামলার আবার শুনানি হবে আগামী বছরের জানুয়ারিতে।
এর আগ পর্যন্ত কারাগারেই থাকবেন তিনি।
স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট গত ২৫ ফেব্র"য়ারি নিউক্যাসল থেকে রাজিবকে গ্রেপ্তার করে।
গত ১২ মার্চ সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় রাজিবের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো
bdnews24