২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামবাসীদের সংঘর্ষে শিক্ষক নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আমিরপুর গ্রামে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 07:51 PM

মৌলভীবাজার, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আমিরপুর গ্রামে বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক গ্রামবাসী। নিহত আবদুল হাই মঞ্জু (৫৫) আমিরপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করতে গিয়ে নিহত হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। তার বাড়ি একই গ্রামে। তবে আবদুল হাই'র পরিবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আহতদের মধ্যে শিপন মিয়া (২৫), ইয়াছিন মিয়া (২৮), অলিদ আহমদ (২৮) ও রুকন মিয়াকে (২৮) গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আহত সেকাদ মিয়া (৩০), আব্দুল্লাহ মিয়া (৬৫), শাজাহান আহমদ (৪০), জীবন মিয়া (৩০), মগলা মিয়া (২৫), আবুল কালাম (২৫), রুবেল আহমদ (২৮), দুলাই মিয়া (২৫), সুনু মিয়া (২২) ও শাহআলমকে (১৬) রাজনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম খান। রাজনগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) প্রসূন কান্তি দেব জানান, পাঁচগাও ইউনিয়নের ওই গ্রামে সকাল ৮টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। তিনি জানান, বুধবার রাতে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের যুবক ইয়াছিন মিয়াকে রইছ মিয়ার পক্ষের লোকজন আটকে রেখে গভীর রাতে ছেড়ে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে ইয়াছিনের পক্ষে অবস্থান নেন গ্রামের আরেক পক্ষেরর মাতব্বর অছির মিয়া। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দা, লাঠিসোটা ও বল্ল