টাঙ্গাইল, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চালককে খুন করে চালভর্তি ট্রাক নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সড়কের পাশ থেকে আবুল কালাম (৩৫) নামে এই ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়।
ছিনতাইকারীরা নেশাদ্রব্য খাইয়ে তাকে অচেতন করে ট্রাক নিয়ে গেছে বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান।
অচেতন অবস্থায় তার দুই সহকারী জাবেদ আলী (৫৫) ও কবির উদ্দিনকে (৪৫) উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মেহেদী সাংবাদিকদের জানান, কালামের বাড়ি নাটোর সদর উপজেলার ইদলাবাড়ি গ্রামে।
নাটোর সদর থানা পুলিশের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নাটোর থেকে চালভর্তি ট্রাক (নাটোর-ট-০২-০০০৫) নিয়ে কালাম ঢাকা যাচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৮ ঘ.
bdnews24