সিরাজগঞ্জ, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বুধবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দরপত্র ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় দরপত্র প্রক্রিয়া বাতিল করা হয়েছে বলে জানান এলজিইডি'র সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া।
তিনি বলেন, টেন্ডার জমা নেওয়া শেষে ৭৪টি দরপত্র নিয়ে বেলকুচি উপজেলা এলজিইডি'র পিয়ন মোস্তফা বেলকুচি থেকে সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলীর দপ্তরে আসার পথে একদল দুবৃৃত্ত সদর উপজেলার বাঐতারা মোড়ে তার গতিপথ রোধ করে।
তারা অটোরিকশার চালক ও পিয়নকে মারধর করে ৬১টি দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। বাকি ১৩টি তাড়াহুড়া করতে গিয়ে পড়ে যায়।
এ অবস্থায় দরপত্র প্রক্রিয়াটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।
এলজিইডি প্রকৌশলী আরো বলেন, প্রায় আট কোটি টাকার রাস্তার কাজের এই দরপত্র সিরাজগঞ্জের প্রত্যেকটি উপজেলা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় এবং নাটোর জেলায় জমা দেওয়ার সুযোগ রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া বলেন, সংশ্লি
bdnews24