২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রীড ফার্মা: পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আদালত

রীড ফার্মাসিউটিক্যালসের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার বিষয়ে ২৫ এপ্রিল প্রতিবেদন না দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছে ঢাকার ড্রাগ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 03:09 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রীড ফার্মাসিউটিক্যালসের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার বিষয়ে ২৫ এপ্রিল প্রতিবেদন না দিলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছে ঢাকার ড্রাগ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, "ঢাকার ড্রাগ আদালতের বিচারক মো. আবদুল মজিদ আগামী ২৫ এপ্রিল আবারো সে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন। আদালত বলেছেন এ তারিখে প্রতিবেদন জমা না হলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" রীড ফার্মাসিউটিক্যালসের মালিক মিজানুর রহমানের জামিন আবেদন সোমবার আবারো নাকচ করে আদালত। এ নিয়ে তিনবার তার জামিন আবেদন নাকচ করা হলো বলে জানান তার আইনজীবী নাজমুল হুদা খান লিংকন। মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত রীড ফার্মাসিউটিক্যালসের পলাতক এক পরিচালক ও দুই ফার্মাসিস্টকে গ্রেপ্তার করা গেল কি গেল না সে সম্পর্কে ব্রাহ্মনবাড়িয়া থানার পুলিশ এখনো প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে মামলা দায়েরের পর ছয়মাস পরও বিচার শুরু করা যায়নি বলে জানান তিনি। ব্রাহ্মণবাডিয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রীড ফার্মার বিরুদ্ধে মামলাটি আদালতে করা হয়েছিল। পুলিশ এই মামলার কোনো তদন্ত করেনি।" "মামলার আসামিরা ইতোমধ্যে উচ্চতর আদালত থেকে জামিন নিয়ে থানাকে অবহিত করে জামিননামার কপি দিয়েছে," জানিয়ে হামিদুল বলেন, "থানা কখনোই এই মামলার আদালতের কোনো নির্দেশ পায়নি।" রিড ফার্মাসিউটিক্যালসের প্রধান কার্যালয় ব্রাহ্মনবাড়িয়ায়। গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত ওই ফার্মার প্যারাসিটামল সিরাপ পান করে সারা দেশে ২৮ শিশুর মৃত্যু হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। আগস্টেই ঢাকার ড্রাগ আদালতে রীড ফার্মার মালিক মিজানুর রহমান, মালিকের স্ত্রী ও ফার্মার পরিচালক স্ত্রী শিউলি রহমান, পরিচালক আ. গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হকের বিরুদ্ধে এ মামলা করেন ড্রাগ সুপার শফিকুল ইসলাম । সেদিনই তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ সময় ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন জায়গায় রীড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়। জামিনের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা নিয়ে মিজানুর গত বছরের ১২ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত