কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অনীহা সত্ত্বেও সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানকে বিতর্কিত একটি প্রকল্প পাইয়ে দিতে চাইছে এ মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি।
বিমাবন্দর-সংলগ্ন একশ ৪৪ একর জমিতে একটি হোটেল ও গল্ফ মাঠ নির্মাণে সিঙ্গাপুরভিত্তিক আইপিসিও ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে ১৯৯৯ সালে চুক্তি করে সরকার। স্থানীয় ভূমি অফিসের মতে ওই জমির বর্তমান মূল্য চার হাজার তিনশ ৫০ কোটি টাকা।
স্থায়ী কমিটির গত বছরের ১২ এপ্রিলের পরামর্শ অনুযায়ী সে মাসেরই শেষদিকে চুক্তিটি বাতিলের ঘোষণা দেয় সরকার। এ ঘোষণায় আইপিসিও'র রিট পিটিশনের প্রেক্ষিতে গত বছরের মে মাসে চুক্তি বাতিলের বিষয়টি পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট।
এর চার মাস পর ২ আগস্ট সংসদীয় কমিটি ওই প্রতিষ্ঠানের সঙ্গে সরকারকে নতুন চুক্তি করার পরামর্শ দেয়। নতুন চুক্তিতে প্রকল্প সম্পন্ন করতে আইপিসিওকে তিন বছর সময় দিতেও বলা হয়।
আগস্টের এই সুপারিশ সংশোধনে মন্ত্রণালয় দুইবার তাগাদা দেওয়া সত্ত্বেও স্থায়ী কমিটি তা সংশোধন করছে না।
বরং ওই জমির আটশ কোটি টাকা মূল্যের অংশ আইপিসিওকে দিলে প্রতিষ্ঠানটি রিট আবেদনটি তুলে নেবে
bdnews24